মেহেরপুরে আমে ফরমালিন দেওয়ায় দু’জনের কারাদণ্ড
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:০৭
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আমে ফরমালিন মেশানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত মোঃ মুরাদ আলী ও আব্দুল মজিদ নামের আম ব্যবসায়ীকে দেড় বছর কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানার করেছেন। একই সাথে ৯০ টন খোসা ছাড়ানো আম বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম জানান, মঙ্গলবার কাজিপুর গ্রামে খোসা ছাড়ানো আমে ফরমালিন মেশাচ্ছে এ সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে ভ্রাম্যামাণ আদালত বসানো হয়। আদালতের কাছে বিষাক্ত ফামালিন মেশানোর দোষ স্বীকার করায় ওই দু’জনকে এ দণ্ড দেয়া হয়। স্থানীয়রা জানান, তাঁরা একটি স্বনাম ধন্য কোম্পানীতে আম সরবরাহের চুক্তি করেছিল। সে মোতাবেক আমগুলো ফরমালিন মেশানোর জন্য ড্রামে রাখা ছিল। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদুল হাসান, বিএসটিআই, র্যাব, পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।