নান্দাইলে সোনার বার বিক্রি করতে গিয়ে প্রতারক আটক

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক নারীর কাছে সোনার তৈরি একটি বার কম দামে বিক্রি করতে গিয়ে মানিক মিয়া (৩০) নামে এক প্রতারককে আটক করে পিটুনি দিয়েছে পথচারীরা। গত মঙ্গলবার সকালে নান্দাইল পৌরশহরের আচারগাঁও এলাকায় ওই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে পথচারিরা। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। কলারোয়া সীমান্তে সাতটি সোনার বিস্কুটসহ এক পাচারকারি আটককলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, ভারতে পাচারকালে গত মঙ্গলবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার কেড়াগাছী সীমান্ত থেকে বিজিবি সদস্যরা সাতটি সোনার বিস্কুটসহ এক পাচারকারিকে আটক করেছে। আটককৃত পাচারকারির নাম আব্দুল আলীম (২৮)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের কওছার আলীর ছেলে। বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে কলারোয়ার কেড়াগাছী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত টহলে ছিলো। এসময় সন্দেহবশত এক সীমান্তরক্ষীরা স্থানীয় রথখোলা নামক স্থানে আব্দুল আলীম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেহ তল্লাশী করে সাতটি স্বর্ণের বিস্কুট উদ্ধার করে। যার ওজন ৭০ গ্রাম।