ছাগলনাইয়ায় নিজের গুলিতে পুলিশ আহত

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজারে হরতালে দায়িত্ব পালনের সময় মঙ্গলবার নিজের রাইফেলের গুলিতে গুরুতর আহত হয়েছেন পুলিশ কনস্টেবল আব্দুর রহমান (৩৫)। প্রকাশ, গাড়ি থেকে নেমে কনস্টেবল আব্দুর রহমান তার রাইফেলটি বুটের উপর রাখার সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দ করে একটি বুলেট বের হয়ে পায়ে বিদ্ধ হয়। কর্তব্যরত চিকিত্সক ডাঃ রেজোয়ানা আফরিন জানান, গুলিতে আবদুর রহমানের ডান পায়ের একটি আঙ্গুল উড়ে গেছে।