চন্দরপুর-সুনামপুর
ফেরি ১৪ দিন বন্ধ
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:০৯
কুশিয়ারা নদীর চন্দরপুর-সুনামপুর ফেরি ১৪ দিন ধরে বন্ধ রয়েছে। ফেরি কর্তৃপক্ষ বলছেন, বিকল হয়ে পড়ছে ফেরিটি। অপরদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, ফেরি কর্তৃপক্ষের উদাসীনতায় ফেরি বন্ধ করে রাখায় যানবাহনসহ যাত্রীদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়েছে। চন্দরপুর-সুনামপুর ফেরি দিয়ে বিয়ানীবাজার, বড়লেখা ও গোলাপগঞ্জ উপজেলার একাংশের হাজার হাজার মানুষ জেলা শহরে যাতায়াত করেন। অনেকেই অভিযোগ করেছেন, রহস্যজনক কারণে এক সাথে দু‘টি ফেরি বিকল হওয়ায় নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। স্থানীয়রা সংশ্লিষ্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।