চবি ছাত্রলীগের
২ কর্মী বহিষ্কার
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:১০
চবি প্রতিনিধি
দোকানিকে কোপানো এবং সাংবাদিককে লাঞ্ছিত করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার দুই কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সহ-সভাপতি রোমেন বলেন, সংগঠন ও নীতি বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকায় চবি ছাত্রলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান মিনুকে চার মাসের জন্য এবং ছাত্রলীগ কর্মী সাখাওয়াত হোসেন আদরকে দুই মাসের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শাটল ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে চবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি খন্দকার হেদায়েত উল্লাহ পলাশকে লাঞ্ছিত করে ছাত্রলীগ কর্মী সাখাওয়াত হোসেন আদর। অন্যদিকে মিজানুর রহমান মিনু ফটোস্ট্যাট দোকানের মালিক জিয়াউর রহমানের কাছে চাঁদা চেয়ে না পেয়ে তাকে ছুরি দিয়ে মাথায় আঘাত করে।