কুমিল্লায় ধূমপানমুক্ত রেস্তোরাঁ
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:১১
কুমিল্লা প্রতিনিধি
জেলার সকল রেস্তোরাঁ ‘ধূমপানমুক্ত’ রাখার ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলা রেস্তোরাঁ মালিক সমিতি। মঙ্গলবার কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে আয়োজিত ‘রেস্তোরাঁসমূহ ধূমপানমুক্ত ঘোষণার প্রয়োজনীয়তা’ শীর্ষক এক কর্মশালায় এ ঘোষণা দেয়া হয়। কর্মশালায় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহ্ছানিয়া মিশনের সমন্বয়কারী একেএম আনিসুজ্জামান।