আমদানি নীতিতে নতুন শর্ত

বেনাপোল বন্দরে আটকা পড়েছে শতকোটি টাকার পোলট্রি প্রিমিস্ক

বাণিজ্য মন্ত্রণালয়ের জারিকৃত আমদানি নীতিতে নতুন শর্ত আরোপ করায় বেনাপোল বন্দরে আটকা পড়েছে পোল্ট্রি প্রিমিক্সের ২০টি পণ্য চালান। কাষ্টম কর্তৃপক্ষ আমদানি নীতিমালা অনুসারে আমদানিকৃত এসব পণ্য চালান খালাস দিতে না পারায় বেনাপোল বন্দরে আটকা পড়েছে। ফলে আমদানিকৃত এসব পণ্যের গুণগতমান নষ্টসহ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানিকারকরা। অপরদিকে আমদানিকারকরা আর্থিক ক্ষতির স্বীকার হচ্ছে প্রতিদিন। উল্লেখ্য, ভারত থেকে আমদানিকৃত পোল্ট্রি প্রিমিক্সের ২০টি পণ্য চালান গত কয়েক মাস ধরে আটকা পড়ে আছে বেনাপোল বন্দরে। ফলে পোল্ট্রি শিল্পে বড় ধরনের ধস নামার আশংকা ব্যবসায়ীদের। বেনাপোল কাস্টমস হাউজের সংশি¬ষ্ট গ্রুপের সহকারী কমিশনার বলেন, ২০১২-২০১৫ আমদানি নীতিতে ১৭ এর “খ” ধারায় বিদেশ থেকে পোল্ট্রি খাদ্য আমদানির ক্ষেত্রে নতুন করে বেশ ক’টি শর্ত জুড়ে দেয়ায় বেনাপোল বন্দর থেকে আমদানি করা পোল্ট্রি খাদ্য খালাস দেয়া সম্ভব হচ্ছে না। এদিকে আমদানি নীতিতে যে সকল অসামঞ্জস্যপূর্ণ শর্ত জুড়ে দেয়া হয়েছে তা যথাযথ নয় বলে ব্যবসায়ীদের পক্ষে অভিযোগ করা হয়েছে। আমদানীকারকের প্রতিনিধিরা জানান, আমদানি নীতিতে যে ক’টি শর্ত জুড়ে দেয়া হয়েছে তা যথাযথ নয়। এই শর্ত শুধুমাত্র পোল্ট্রি শিল্পকে ধ্বংস করার একটি নতুন ষড়যন্ত্র মাত্র। আমদানিকৃত এসব পণ্য বেনাপোল বন্দরে পৌঁছানোর পর পরীক্ষার কথা আমদানি নীতিতে বলা হলেও বেনাপোল কাষ্টম হাউজে পরীক্ষার কোন ব্যবস্থা নেই। এমনকি বাংলাদেশের কোথাও এ পণ্য পরীক্ষার ব্যবস্থা নেই। উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আমদানি নীতিতে নতুন করে যে সকল শর্ত দেয়া হয়েছে তা পূরণ না করা হলে পোল্ট্রি প্রিমিক্সের পণ্য চালান খালাস দেয়া সম্ভব নয়। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে আমরা পণ্য খালাস দিয়ে থাকি বলে জানালেন কাষ্টমের সহকারী কমিশনার তাহেরা খানম। বাণিজ্য মন্ত্রণালয় কর্তক জারিকৃত আমদানি নীতিতে নতুন শর্ত আরোপে বেনাপোল বন্দরে আটকা পড়েছে শত কোটি টাকার পোল্ট্রি প্রিমিক্সের পণ্য চালান। ফলে দেশের পোল্ট্রি ফার্মগুলোতে সময় মত পোল্ট্রি প্রিমিক্স সরবরাহ সম্ভব না হলে খামারের হাঁস মুরগী মারা যাওয়ার আশংকা করছে পোল্ট্রি খামারিরা।