বিয়ের পর কাজের গতি বেড়েছে :সায়না

মডেল-অভিনেত্রী সায়না আমিন অভিনীত ‘কলেজ’ নামের একটি ধারাবাহিক নাটক ও বিভিন্ন পণ্যের ৪টি বিজ্ঞাপনের প্রচার চলছে। অভিনয় করেছেন দুইটি চলচ্চিত্রে। তিনি বলেন, বিয়ের পর কাজের গতি বেড়েছে। ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমার বেশিরভাগ কাজ করেছি বিয়ের পর। একটির পর একটি কাজ আসছে। কোথাও বেড়াতে যাব সেই সময়টাও স্থির করতে পারছি না। - বিডি নিউজ