ইবাইস ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:৫১
ইবাইস ইউনিভার্সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সামার ২০১৩ সেমিস্টার-এর নবীন বরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান শওকত আজিজ (রাসেল)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এম. কাওছার এইচ. কমেট। সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর (ডেজিগনেট) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হাসান ইমতিয়াজ চৌধুরী। উপস্থিত ছিলেন উপদেষ্টা-১ মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর (ডেজিগনেট) ড. আরিফুর রহমান, আইন ও মানবিক অনুষদের ডিন, রেজিস্টার, বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং কর্মকর্তাগণ। -প্রেস বিজ্ঞপ্তি