জেপি’র সম্পাদক মন্ডলীর
যৌথসভা আজ
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২২:৪০
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় পার্টি-জেপি’র লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর এক যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশেষ আমন্ত্রণে ঢাকায় অবস্থানরত দলের প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দকে উপস্থিত থাকার জন্য দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি