অতিরিক্ত সচিব নাসিমুল গণিকে বাধ্যতামূলক অবসর

ওএসডি থাকা অতিরিক্ত সচিব নাসিমুল গণিকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়। এনিয়ে এই সরকারের আমলে দুইজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হলো। গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সচিব ও পুলিশসহ ৯৬ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছিল।