শোক সংবাদ

হাসান উদ্দিন মোল্লা ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাসানউদ্দিন মোল্লা (৮০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শাহজাহান তালুকদার বানারীপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও শাহ মাহামুদিয়া কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলামের পিতা চাখার শেরে বাংলা একে ফজলুল হক কলেজের সাবেক প্রভাষক মো. শাহজাহান তালুকদার (৮০) গত মঙ্গলবার উপজেলার সলিয়াবাকপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।