কুলখানি
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২২:৪৩
মাসুদুর রহমান
সাবেক এমপি ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেনের মেজো ছেলে এবং একই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও সাবেক পরিচালক মাসুদুর রহমান (৪১) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি মা, বাবা, দুই ভাই, স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী শুক্রবার মোহাম্মদপুরস্থ মরহুমের বাসভবনের বিপরীতে মিনার মসজিদ মাঠে বাদ আসর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে মরহুমের পিতা আলহাজ্ব মকবুল হোসেন অনুরোধ জানিয়েছেন।
নূরজাহান বেগম
ঢাকা মহানগর যুবলীগের (দঃ) নেতা মো. রায়হান হালিমের মা নূরজাহান বেগম (৬৫) গত সোমবার ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ বহু শুভাকাংঙ্খী রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ আসর আজিমপুর ২২/১, দায়রা শরীফের বাংলা প্রেসের গলির বাসভবনে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে।