আজ চট্টগ্রামে নতুন চার থানার উদ্বোধন
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২২:৫১
আজ বৃহস্পতিবার নগরীতে নতুন চারটি থানা উদ্বোধন হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর থানাগুলো উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে চট্টগ্রামের দামপাড়া মেট্রোপলিটন শুটিং ক্লাবে। নতুন চারটি থানা হল সদরঘাট, চকবাজার, ইপিজেড ও আকবর শাহ।
সিএমপির অতিরিক্ত উপ কমিশনার মো. তারেক আহম্মেদ ইত্তেফাককে জানান, উদ্বোধনের দিন থেকেই নগরীতে চার থানার কার্যক্রম শুরু হয়ে যাবে। এ নিয়ে চট্টগ্রামে মোট থানার সংখ্যা দাঁড়ালো ১৬টি।