আজকের রাশিফল
প্রকাশ : ৩০ মে ২০১৩, ১৭:৩৬
৩১ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ১৭ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২০ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা: ৪ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন:পান্না ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি: নতুন কিছু ভাবতে চান, নতুন কিছু করতে চান। উদ্ভাবনী ক্ষমতা ও বৈচিত্র্যপ্রিয়তা আপনাকে ব্যতিক্রম ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করতে পারে। চিরায়ত পথে না চলে আপনি নিজের মতানুসারে চলতে চান। এক্ষেত্রে আপনি আপোষহীন। বিশ্লেষণ ক্ষমতা ও ইনটুইশন আপনার জীবন সংগ্রামের প্রধান হাতিয়ার। আপনার মধ্যে ধৈর্য ও অধ্যবসায়ের অভাব আছে। অপ্রত্যাশিত ঘটনা আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কবি ওয়াল্ট হুইটম্যান, অভিনেতা ক্লিন্ট ইস্টউড, শেখসাদী, ব্রুক শিল্ড, নরম্যান ভেন্টসেন্ট পিল, সুবর্ণা শিরিন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। জেদ এবং আবেগ পরিহার করার চেষ্টা করুন। মান-অভিমানের ব্যাপারে পারস্পরিক সমঝোতা করে চলার চেষ্টা করুন। অন্যথায় দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। সঙ্গ দোষে অর্থ নষ্ট হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ব্যবসায়িক দিক ধীরে ধীরে ভালোর দিকে যাবে। আর্থিক পরিস্থিতিও তুলনামূলকভাবে ভালো যেতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। শরীর মোটামুটি ভালো থাকবে। নতুন কোনো ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ কোনো বন্ধু আজ আপনার সহযোগিতায় এগিয়ে আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অসমাপ্ত কাজ শেষ হতে পারে। কোনো সামাজিক কাজে নেতৃত্ব দিতে পারেন। টাকা খরচ হলেও মানসিক তৃপ্তি পাবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ মানসিক শান্তি বজায় থাকবে। কোনো বন্ধু বা বান্ধবীর সান্নিধ্যে আনন্দ লাভ করবেন। কাজকর্মে উত্সাহ পাবেন। পুরনো কোনো ব্যাধি নিরাময় হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ টাকা-পয়সা বা মূলবান দ্রব্য নিয়ে সাবধানে চলাফেরা করুন। রাস্তাঘাটে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। সামাজিক কাজকর্মে জড়াবার সম্ভাবনা আছে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক সামর্থ্য ও যোগ্যতা পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। দৈনন্দিন কাজে অগ্রগতি আশা করা যায়। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কাজকর্মে বয়স্ক কারো সহযোগিতা আশা করতে পারেন। নতুন কোনো ব্যবসায়ের সুযোগ পেতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে লাভবান হবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। আপনজনের সহযোগিতা আশা করতে পারেন। নতুন পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে। মাত্রাতিরিক্ত বিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ পদস্থ প্রভাবশালী কারো অনুকূল্য পেতে পারেন। নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করে যাবেন। প্রতিদানে কিছু আশা না করাই ভালো। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পদোন্নতি অথবা বদলির সম্ভাবনা রয়েছে। আজ কোনো ঝুঁকি নেবেন না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ প্রিয়জনের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো প্রস্তাব পাবেন। বৈবাহিক আলোচনা ভেঙ্গে যেতে পারে। প্রয়েজনে সীমিত ঝুঁকি নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কারো সাথে বিবাদে জড়াতে পারেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। চিকিত্সা বিভ্রাটের সম্মুখীন হতে পারেন। সময়মত ব্যবস্থা নিতে পারলে বিপদ এড়াতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।