আলোবৃষ্টিতে তুমি

আলোবৃষ্টিতে নেচে নেচে একটি সকাল ক্রমশ প্রজাপতি হলে আমি তোমার উষ্ণতা টের পাই আমার অভ্যন্তরে কীর্ত্তণখোলার তীরে বুনোঘাসে হলুদ ঠোঁটওয়ালা শালিক যেমন গুবরে খোঁজে : আমি তেমন করে খুঁজে নিই আলো-আত্মাকে আমার ভেতরে বেড়ে ওঠে যে বেদনা—সে কি সৃষ্টির? আমি জন্ম ভুলে মৃত্যু ভুলে বসতি গড়ি শূন্যলোকে যেখানে জীবন স্থির, স্থির স্নেহলতা, মহাকাল এবং ভালোবাসাগুলো মমি হয় শুধুই আমার দেহে আলোবৃষ্টিতে ভিজে ভিজে উড়ন্ত সময়েরা হঠাত্ শালিক হলে আমি যেন ক্রমশ একজন কবি আমার পাতায় সুস্থির প্রেম ভালোবাসাবাসি ঈশ্বর নদী ফুল এবং তুমি।