গোত্রঋণ

স্প্রাউট ক্ষেতের পাশে দিনভর বসে থাকি চুপ এতই সবুজ মাঠ এতটা সবুজ বেজে ওঠে এই মনে রঙ্গের সুরত... যে পাখি ওড়ার আগে জানায় সংকেত ভাবি সেই পাখিরূপ ভাবি সেই ওড়ার নিয়ম এই গ্রীষ্মে শিখিয়াছি সাঁতারের রীতি হণ্টন-কৌশল... বাড়িতে ফিরি না কত দিন গাজর ক্ষেতের পাশে ডেকে আনি হারানো জমিন!