জোকস
প্রকাশ : ৩০ মে ২০১৩, ১৯:৫৯
++ একবার শান্তিনিকেতনে ওজন মাপার যন্ত্র কেনা হলো। যন্ত্র দিয়ে একে একে ছেলে মেয়েদের ওজন নেওয়া হচ্ছিল এবং রবীন্দ্রনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা লক্ষ করছিলেন।
একেকজনের ওজন নেওয়া শেষ হলেই কবি তাকে জিজ্ঞেস করছিলেন, ‘কিরে তুই কত হলি?’
এর মধ্যে একটি মেয়ের ওজন হলো দুই মণ। এদিকে সেই মেয়েটির যে তখন বিয়ের আলাপ চলছিল তা কবি জানতেন। তাই মজা করে তিনি মেয়েটিকে বললেন, ‘কিরে, তুই এখনো দু মন? এখনো এক মন হলি নে!’
++ এক ধনাঢ্য ব্যক্তি একবার পাবলো পিকাসোকে মোটা অঙ্কের টাকা দিলেন তার স্ত্রীর ছবি এঁকে দেওয়ার জন্য। পিকাসো এঁকে দিলেন। কিন্তু ছবি দেখে ধনাঢ্য ব্যক্তিটি খুবই বিরক্ত হয়ে বললেন, ‘এটা মোটেও আমার স্ত্রীর মতো হয়নি।’
পিকাসো বললেন, ‘তা হলে কেমন আঁকা উচিত ছিল?’
ধনাঢ্য ব্যক্তি পকেট থেকে মানিব্যাগ বের করলেন এবং তার স্ত্রীর একটা পাসপোর্ট সাইজের ছবি বের করে দেখালেন। পিকাসো ছবিটি ফিরিয়ে দিতে দিতে বললেন, ‘হু, ছোট করে আঁকতে হবে, তাই তো?!’
++ ১ম বন্ধু :মার্ক জুকারবার্গ কোটিপতি হতে পেরেছেন কেন জানিস?
২য় বন্ধু :কেন?
১ম বন্ধ ু:কারণ, তার মা কখনো তাকে বলেননি, ‘সারা দিন খালি ফেসবুক, ফেসবুক আর ফেসবুক! তুই কিন্তু ফেসবুকের পেছনে অনেক সময় নষ্ট করছিস!’