ক্যাপসন নিউজ
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২০:৪৩
এনআরবি ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সমপ্রতি রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, মার্কিন রাাষ্ট্রদূত ড্যান মজীনা, ভারপ্রাপ্ত বৃটিশ হাইকমিশনার নিকোলাস লো, ব্যাংকটির চেয়ারম্যান ইকবাল আহমেদ, এফবিসিসিআই প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন
---
বসুন্ধরা আবাসিক প্রকল্প-প্লট বাছাই পর্ব-২০১৩ এবং সৌভাগ্যের চাবি পেয়ে যাবেন আজই শীর্ষক অনুষ্ঠানে প্লট নির্ধারণ লটারি এবং লটারির মাধ্যমে গাড়ির বিজয়ী ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বসুন্ধরা কনেভেনশন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা:) লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলামসহ অন্যরা