জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা, কাঙ্গালী ভোজ, মিলাদ মাহফিল, শোক র্যালি অনুষ্ঠিত হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কুমিল্লা দলের একাংশ কুমিল্লা টাউন মাঠে এবং অপর অংশ দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক এমপি হাজী আমিন-উর রশীদ ইয়াছিন গ্রুপ ৫টি গরু জবাই করে কুমিল্লা টাউন হল মাঠে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মনিরুল হক সাক্কু গ্রুপ ৫টি গরু ও একটি মহিষ জবাই করে দলীয় কার্যালয়ে কাঙ্গালী ভোজের আয়োজন করে। নেতা-কর্মীরা ‘কার গরু কত বড়’ এই নিয়ে আলোচনায় মেতে ওঠেন। নোয়াখালী গিয়াস উদ্দিন সেলিমের সভাপতিত্বে বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে জেলা বিএনপির নেতা শওকত আলী, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, পৌর বিএনপির সধারণ সম্পাদক আবু নাছের, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক সাবের আহাম্মদ বক্তব্য রাখেন। এ ছাড়া জেলা শহরের দত্তেরহাট, সোনাপুর, থানা কাউন্সিল, কদমতলীসহ সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একযোগে এ কর্মসূচি পালিত হয়। মাদারীপুর মুক্তিযোদ্ধা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান। চরমুগরিয়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক আবু মুন্সি। আলোচনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মফা, সাধারণ সম্পাদক ওহিদ খান, শ্রমিক দলের সভাপতি ছালেহ ফকির, সম্পাদক আজিজুর রহমান প্রমুখ। মাগুরা বিএনপি ও তার অঙ্গ সংগঠনসমূহ পৃথক পৃথকভাবে নানা কর্মসূচি গ্রহণ করে। দুপুরে ছাত্রদল শহরে শোক র্যালি বের করে। অন্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। জেলা বিএনপি এ উপলক্ষে শুক্রবার ভায়নামোড় নামক স্থানে আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি’র কেন্দ্রীয়সহ আইন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী। রংপুর গতকাল সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। বিকেলে জেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান সামু, শহিদুল ইসলাম মিজু, মামুনুর রশিদ মামুন, জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা রহমান জ্যোত্স্না প্রমুখ। নগরীর পায়রা চত্বরে জিয়া সংসদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত পৌর বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য লুত্ফুর রহমান কাজল। খাগড়াছড়ি আলোচনা সভায় সভাপত্বি করেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। সভায় জেলা যুবদলের নেতা মোঃ আব্দুল জব্বার পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি মণিন্দ্র লাল ত্রিপুরা, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম বাদল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জয়নাল আবেদিন পাঠোয়ারী, জেলা মত্স্যজীবি দলের সাধারণ সম্পাদক মোঃ রিয়াসাত, জেলা বাস্তুহারা দলের সভাপতি নুরুল আলম । নীলফামারী সভায় বক্তৃতা করেন, এ্যাড. আনিছুল আরেফিন চৌধুরী, শামসুজ্জামান জামান, আব্দুর রহমান প্রধান, জহুরুল আলম, মীর সেলীম ফারুক, মোস্তফা হক প্রধান বাচ্চু, রুবেল, পল¬ব, মোর্শেদ আজম প্রমুখ। নেত্রকোনা জেলা বিএনপির সভাপতিও সাবেক এমপি আশরাফ উদ্দিন খানের বাসভবন প্রাঙ্গনে মূল দলের অনুষ্ঠিত মিলাদ, দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সম্পাদক আবু তাহের প্রমুখ। এছাড়া জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামানের নেতৃত্বে অপর গ্রুপের মিলাদ অনুষ্ঠিত হয় কুড়পাড়ে। বাগেরহাট বাগেরহাট বিএনপি দলীয় কার্য্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচধারণ, কাঙ্গালী ভোজ, আলোচনা সভা ও শোক র্যালী করে। আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সেক্রেটারী আলী রেজা বাবু, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, শেখ নজরুল ইসলাম, মোজাফ্ফর রহমান আলম, মেহেবুবুল হক কিশোর, সুজা উদ্দিন মোল্লা সুজনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বিএনপির বিদ্রোহী গ্রুপ আলোচনা ও দোয়ার মাহফিল করে। ফকিরহাটের সভায় বক্তৃতা করেন, ওয়াহিদুজ্জামান দিপু, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, শরিফুল কালাম কারিম, ইফতেখার আহম্মেদ, মুসফিকুর রহমান রিপন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, কাজী মঈনুদ্দিন মিরু, সবুজ, সাদ্দাম প্রমুখ। ঝালকাঠি ঝালকাঠি বিএনপির কয়েকটি গ্রুপ পৃথক কর্মসূচিতে শাহাদাত বার্ষিকী পালন করেছে। বিএনপির সহ-সভাপতি মিয়া আহম্মেদ কিবরিয়ার নেতৃত্বে ফায়র সার্ভিস মোড় কার্যালয়ে মিলাদ, সেচ্ছায় রক্তদান ও কাঙ্গালী ভোজ, পূর্ব চাদকাঠি এবায়দুল্লাহ জামে মসজীদে ছাত্রদল আহ্বায়ক সরদার সাফায়াত হোসেনের নেতৃত্বে মিলাদ ও দোয়া, বিকেল ৩টায় জেলা আইনজীবী সমিতিতে স্বেচ্ছা সেবক দল আহ্বায়ক দ্বীন ইসলাম ও শহর সেচ্ছা সেবক দল সভাপতি মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত, নলছিটিতে বিকেল ৩ টায় কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য জেবা আহম্মেদ খানের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে দোয়া মিলাদ অনুষ্টিত হয়। মীর্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা বিএনপি’র উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়। অধ্যাপক মো:মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মো: আনিসুর রহমান, আহসানুল্লাহ পিন্টু ও আমিনুল ইসলাম খোকন প্রমুখ। মান্দা (নওগাঁ) উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিএনপি’র সভাপতি মোঃ মকলেছুর রহমান মকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দার বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য সামছুল আলম প্রমানিক। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, সহ-সভাপতি মনোজিত্ কুমার সরকার, নাজমুল হক নাজু। মির্জাপুর (টাঙ্গাইল) থানা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে শোক র্যালি হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান সাহিদুর রহামান খান সাইদ, তারিকুল ইসলাম নয়া, হযরত আলী মিঞা, জুলহাসি মিয়া, কোব্বত আলী মিয়া, শফিকুল ইসলাম ফরিদ, ছাত্রনেতা ফরিদ মিয়া, হাসান সিদ্দিকী প্রমুখ। সৈয়দপুর (নীলফামারী) আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান প্রমুখ। ঘাটাইল (টাঙ্গাইল) : উপজেলার দেউলাবাড়ি, সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া ও দেওপাড়া ইউনিয়নের শতাধিক স্থানে দোয়া মাহফিল, আলেচনা সভা ও কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়। এসব স্থানে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী লুত্ফর রহমান খান আজাদ উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন। নাসিরনগর (বি বাড়িয়া) স্থানীয় শহীদ মিনার চত্বরে কেন্দ্রীয় বি.এন.পির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বি,এন,পির সভাপতি শিল্পপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান সুখনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা বি,এন,পির সাধারন সম্পাদক ও ইউ,পি চেয়ারম্যান এম,এ হান্নান, কুন্ডা ইউ,পি চেয়ারম্যান ওমরাও খান, চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া, হরিপুর ইউপি চেয়ারম্যান হাজ্বী জামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, হাজ্বী তারিক মিয়া, মোহাম্মদ হোসেন হোমনা (কুমিল্লা) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এম কে আনোয়ার এমপির বাসভবন চত্ত্বরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম, সেক্রেটারী এ্যাড.আজিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির সেক্রেটারী আক্তারুজ্জামান সরকার, বিএনপি নেতা ছানাউল্লাহ সরকার, মিজানুর রহমান, হানিফ মিয়া, হিমেল, আতাউল্লাহ ইয়ামূছা প্রমুখ। কুলিয়ার চর (কিশোরগঞ্জ) পৌর বি.এন.পি সভাপতি হাজী রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাকেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতে শরিফুল আলম ও সাধারণ সম্পাদক নুরল মিল্লাত। এ চাড়াও বক্তব্য রাখেন জেলা পিএিনপির সদস্য এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, পৌর চাত্রদল সভাপতি মুখলেছুর র হমান মঞ্জু, আহাজার উদ্দিন লিটন প্রমুখ। তেরখাদা (খুলনা) ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে রক্তদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী কাওসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রিয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ। রায়পুর (লক্ষ্মীপুর) পৌর বিএনপির আহবায়ক ও পৌর মেয়র এবিএম জিলানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হোসেন আহাম্মদ বাহাদুর, মোঃ ইউছুফ, নুর নবী, যুবদলের আহবায়ক সফিকুল আলম আলমাস, সদস্য সচিব এমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউছার মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজন পাটওয়ারী প্রমুখ। রাজীবপুর (কুড়িগ্রাম) উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিজুর রহমান, যুব দলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ছাত্রদল সভাপতি রোস্তম মাহমুদ লিখন প্রমুখ।