নরসিংদীতে অয়নের লাশ উদ্ধার, খুনীদের শাস্তির দাবীতে মানববন্ধন

স্কুল ছাত্র হাসিবুল হাসান অয়ন(৬) হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা মোড় প্রেসক্লাবের সামনে ব্রাহ্মন্দী কে কে এম হাই স্কুলের ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ কয়েক হাজার লোক মানববন্ধন করে। গত ২৬ মে সন্ধ্যা ৬টায় ১ম শ্রেনীর ছাত্র হাসিবকে বাসার সামনে থেকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপন দেওয়ার আগে পুত্রের কণ্ঠ শুনতে চায় হাসিবের বাবা। এ প্রস্তাবে তাঁরা রাজি না হলে সোহরাব হোসেন নরসিংদী মডেল থানাকে ঘটনা অবগত করে। থানা পুলিশ মোবাইল কলের সূত্র ধরে সজীব, রুবেল, সাকিল, সুফিয়া, সুমী বেগম ও অজ্ঞাতনামা এক সিএনজি চালকসহ ৬জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সজীব ও তার সহযোগীরা পুলিশকে জানায়, হাসিবকে অপহরন করে হাসিবের প্রতিবেশী প্রকৌশলী কামাল হোসেনের বাড়ীর ভাড়াটিয়া বিটু মিয়ার বাসায় নিয়ে ওই দিন রাতেই হাসিবকে হত্যা করে। পরের দিন লাশটি ব্যাগে পুরে ঘোড়াশাল ব্রীজের নিচে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের ৩দিন পর পুলিশ হাসিবের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।