গফরগাঁওয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পণ্ড
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:৩১
ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার পাগলা থানা-পুলিশ ও আওয়ামী লীগের বাধায় বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর ২টি কর্মসূচি পণ্ড হয়ে গেছে। জানা গেছে, পাগলা থানার দত্তেরবাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত কাঙ্গালী ভোজ ও আলোচনা সভার মঞ্চ ও কাঙ্গালী ভোজের খাবার তৈরির সময় বৃহস্পতিবার দুপুরে পাগলা থানার এসআই সোহেল বাধা দেন। পরে দত্তেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা হামলা চালিয়ে মঞ্চ ভেঙ্গে দেয় ও কাঙ্গালী ভোজের খাবার তৈরির সরঞ্জামাদি নিয়ে যায় বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা উজ্জ্বল আহমেদ পাপ্পু।