রায়পুরায় নৌকাডুবিতে
পিতা ও পুত্রের মৃত্যু
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:৩১
রায়পুরায় ঝড়ের কবলে পড়ে মেঘনায় নৌকাডুবিতে পিতা ও পুত্র নিহত হয়েছে। তারা হলেন: উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়াচর পূর্বপাড়া গ্রামের মো. আমজাদ হোসেন (৩৬) এবং তার ছেলে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া মো. আমিনুল ইসলাম মামুন (১২)।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় আমজাদ হোসেন তার তিন ছেলে ও এক ভাতিজাসহ বাড়ির পাশের মেঘনা নদীর ওপারের জমি থেকে মিষ্টি আলু তুলে নৌকায় বোঝাই করে বাড়ি ফিরছিল। হঠাত্ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। আমজাদ হোসেন সাঁতরিয়ে নৌকার একটি ছৈয়র (বাঁশের খুঁটি) দিয়ে ছেলেদেরকে রক্ষা করার চেষ্টা করে। এসময় অন্যরা সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও আমিনুল ইসলাম পানিতে ডুবে যান। কিছুক্ষণ পর নদী থেকে পিতা ও পুত্রের মৃত লাশ উদ্ধার করে তারা।