টেকনাফের জেলে পরিবারে স্বস্তি
নিখোঁজ ১০ মাঝি-মাল্লা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:৩১
বঙ্গোপসাগরে নিখোঁজ দুই নৌকাসহ ১০ মাঝি-মাল্লা দু’দিন পর নোয়াখালী হাতিয়া এলাকায় উদ্ধার হয়েছে। বুধবার সকাল ও দুপুরে টেকনাফের আব্দুল মালেকের মালিকানাধীন নৌকার আতা উল্লাহ, আব্দুল্লাহ, নুরুল আলম, সৈয়দ আলম ও আব্দুল মালেকসহ ৫ মাঝি-মাল্লা ও শেখ আহাম্মদ মালিকানাধীন নৌকার সফি উল্ল¬াহ, রহমত উল্লাহ, করিম উল্লাহ, ছলিম উল্ল¬াহ, সাইফ উল্ল¬াহ ভাসমান অবস্থায় নোয়াখালী দক্ষিণ হাতিয়া এলাকায় গিয়ে পৌঁছে।
এ সব জেলে তাদের পরিবারের কাছে মুঠোফুনের মাধ্যমে জীবিত অবস্থায় নোয়াখালী হাতিয়া এলাকায় রয়েছে বলে নিশ্চিত করেন। এ খবরে নিখোঁজ জেলে পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ সব জেলেকে গত দুইদিন ধরে না পেয়ে তাদের পরিবারে হতাশা বিরাজ করছিল।