চালসহ নওগাঁর ট্রাক ছিনতাই ড্রাইভার ও হেলপার গ্রেফতার

নওগাঁ থেকে নারায়ণগঞ্জগামী একটি চাল বোঝাই ট্রাক রহস্যজনকভাবে ছিনতাইয়ের ঘটনায় ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বষিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ড্রাইভার মো. হেলাল ও একই উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের মৃত বাবলুর ছেলে হেলপার মো. আসলাম। নওগাঁ সদর উপজেলার রামভদ্রপুরের মেসার্স আল-হেরা অটোমেটিক রাইস মিলের মালিক শাহীদুজ্জামান জানান, গত ২৫ মে সন্ধ্যায় তার চাতাল থেকে ৩শ’ বস্তা চাল বোঝাই করে ঢাকা মেট্রো-ট-১১-৩১২১নং ট্রাকটি নারায়ণগঞ্জের রূপসী বাজারের চাল ব্যবসায়ী নয়ন মোল্লার উদ্দেশ্যে ছেড়ে যায়। গাজীপুর চৌরাস্তার মীরের বাজার এলাকায় তাদের অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।