নওয়াপাড়ায় দুই চাঁদাবাজ আটক

যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় চাঁদার টাকা নিতে এসে ইনজামামুল ইসলাম (১৭) ও রাব্বি হোসেন (১৮) নামের দুই চাঁদাবাজ গণধোলাইয়ের শিকার হয়েছে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে। পুলিশ জানায়, যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় মডেল কলেজ রোডস্থ আনিছুর রহমান সর্দারের কাছে বেশ কিছুদিন যাবত্ ০১৭৬১-৫১৯৬১০ নম্বর মোবাইল থেকে চাঁদাবাজরা দুই লাখ ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল।