অ্যালবাম কম্পোজে ব্যস্ত তিশমা
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৩২
এবারেও নিজের অ্যালবামের প্রযোজনা ও প্রচারণার কাজ নিজে করারই পরিকল্পনা করেছেন পপশিল্পী তিশমা। সর্বশেষ ‘এক্সপেরিমেন্ট’ নামের একটি অডিও অ্যালবামে তিশমা তার সবকটি গান নিজস্ব ওয়েবসাইটে প্রচার করেন। তবে এবারে আরো কিছু আইডিয়াতে নিজের গানগুলো বিপণনের পরিকল্পনা হাতে নিয়েছেন তিশমা। গত দুইটি অ্যালবাম নিজেই কম্পোজিশন করেছেন। আসছে ঈদে তিশমা তার নতুন অ্যালবাম রিলিজ দেবেন বলে জানান। নিজের অ্যালবাম কম্পোজিশন প্রসঙ্গে তিশমা বলেন, ‘আসলে দীর্ঘদিন ধরেই তো মিউজিকের সাথে জড়িয়ে আছি। তাই নিজেই নিজের মতো করে সাউন্ড ডিজাইন করে কাজ করার চেষ্টা করছি। সবার সহযোগিতাও নিচ্ছি। শ্রোতারাও একটা আলাদা স্বাদ পাচ্ছেন।