সিটি নির্বাচনে প্রমাণিত হবে এই ইসির অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৩৫
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আসন্ন চার সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমেই প্রমাণিত হবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে (ইসি) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি, আতিকুর রহমান খোকন, আব্দুল হাই কানু প্রমুখ।