খাদ্যদ্রব্যে ফরমালিনে এফবিসিসিআইর উদ্বেগ
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৩৬
একটি প্রতিষ্ঠিত কোম্পানির ফরমালিন মেশানো ও সংরক্ষণের তথ্য উদঘাটনে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআই যখন অবাধ ফরমালিন আমদানি নিষিদ্ধসহ এর অপব্যবহারের বিরুদ্ধে আইন প্রণয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং জনগণকে ফরমালিনের ব্যবহারে মারাত্মক ভয়াবহতা সর্ম্পকে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে; তখন একটি শীর্ষ প্রতিষ্ঠিত খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের এধরনের কর্মকাণ্ড খুবই দুঃখজনক ও নিন্দনীয়।
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি ফরমালিনের অপব্যবহার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি তত্পর হবার জন্য ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রতি এফবিসিসিআই আহ্বান জানিয়েছে।