প্রস্তাবিত বাজেটে ৬০ ভাগ মহার্ঘভাতা ঘোষণার দাবি
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৩৭
প্রস্তাবিত বাজেটে শতকরা ৬০ ভাগ মহার্ঘভাতা ঘোষণা না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। বুধবার তোপখানা রোডস্থ সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। সভায় আগামী বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা না থাকার বিষয়টিকে দুঃখজনক আখ্যায়িত করে অবিলম্বে ৬০ ভাগ মহার্ঘভাতা বাস্তবায়নের দাবি জানান। সমিতির সভাপতি সালে উদ্দিন সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন এম এ হান্নান, এমএ মান্নান, ওবায়দুল্লাহ মজুমদার, মো. সেলিম ভুঁইয়া, মোজাম্মেল হক, আ. মতিন, আম্বিয়া বেগম, আবুল হোসেন প্রমুখ।