মনোনীতদের নাম ঘোষণা অচিরেই
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৩৭
সম্প্রতি ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড-২০১২’-এর পুরস্কারের জন্য মনোনীতদের নাম ও আজীবন সম্মাননা সম্পর্কে বিভিন্ন দৈনিক পত্রিকায় বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। যা সঠিক নয়। প্রকৃত বিষয় হচ্ছে যে, সবেমাত্র জুরি বোর্ডের সদস্যগণ জমাকৃত ছবিগুলো দেখা শেষ করেছেন। বর্তমানে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। কিছুদিনের মধ্যেই পুরস্কারের জন্য মনোনীত চলচ্চিত্র, শিল্পী ও কলা-কুশলীদের নাম ঘোষণা করা হবে।—প্রেস বিজ্ঞপ্তি