আড়াইহাজারে ১৫ দিন যাবত্ ঘরে তালাবদ্ধ করে স্ত্রী নির্যাতন, স্বামী গ্রেফতার
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৪৮
যৌতুকের জন্য ১৫ দিন ঘরে তালাবন্দী করে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করার অপরাধে আড়াইহাজার থানা পুলিশ মনির হোসেন (৩০) নামে যৌতুক লোভী এক স্বামীকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, নরসিংদীর সাটিরপাড়া গ্রামের আমির হোসেনের মেয়ে মুক্তার সাথে উলুকান্দি গ্রামের হায়দার আলীর ছেলে মনিরের তিন মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মনির যৌতুকের জন্য স্ত্রী মুক্তার উপর নির্যাতন চালায়। যৌতুক না পেয়ে গত ১৫ দিন ধরে ঘরে তালাবন্দী করে মনির অমানুষিক নির্যাতন চালায়। খবর পেয়ে আত্মীয়-স্বজন এসে থানায় অভিযোগ দিলে পুলিশ গৃহবধূ মুক্তাকে আহত অবস্থায় উদ্ধার ও স্বামী মনিরকে গ্রেফতার করে।