অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ফের স্যান্ডউইচ নিক্ষেপ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে লক্ষ্য করে ফের স্যান্ডউইচ নিক্ষেপ করেছে এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার দেশটির একটি স্কুল সফরের সময় এ ঘটনা ঘটে। তবে তিনি সরে যাওয়ায় তার শরীরে লাগেনি। খবর টাইমস অব ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার ক্যানবেরা এলাকায় লিনেহ্যাম হাইস্কুলে সফরের সময় এ ঘটনা ঘটে। তবে কে ছুঁড়ে মেরেছে তা জানা যায়নি। এর আগে চলতি মাসের শুরুতে আরো একবার জুলিয়া গিলার্ডকে লক্ষ্য করে স্যান্ডউইচ ছোঁড়ার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, টিফিনের জন্য আনা স্যান্ডউইচ প্রধানমন্ত্রীকে কেউ নিক্ষেপ করেছে। ছবিতে দেখা গেছে, শিশুদের সঙ্গে হাত মেলানোর সময় কেউ ছুঁড়ে মারে এবং গিলার্ডের বাঁ হাতের পাশ দিয়ে যেয়ে মাটিতে পড়ে। পরিস্থিতি হালকা করতে এ সময় গিলার্ডের সঙ্গে থাকা অস্ট্রেলিয়ার রাজধানীর টেরিটরি চিফ মিনিস্টার কেটি গ্যালাগার হেসে বলেন, শিশুরা প্রায়ই এ রকম দুষ্টুমি করে।