কারারুদ্ধ এমপিদের মুক্তির ব্যবস্থা করতে স্পিকারকে বিএনপির স্মারকলিপি
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২২:৫০
কারাবন্দী বিএনপি দলীয় সংসদ সদস্যদের মুক্তির দাবিতে বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুকসহ ৫ সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত্ করে স্মারকলিপি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে দেখা করে এ স্মারকলিপি দেন তারা। স্মারকলিপিতে কারাবন্দী বিএনপি দলীয় সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু ও এমকে আনোয়ারের আগামী ৩ জুন বাজেট অধিবেশনের আগে মুক্তি দাবি করা হয়েছে। জবাবে স্পিকার বলেছেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পদক্ষেপ নেবেন তিনি। প্রতিনিধি দলের অন্যরা হলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, আবুল খায়ের ভুঁইয়া এমপি, নাজিম উদ্দিন আহমেদ এমপি ও রেহেনা আক্তার রানু এমপি।