যুক্তরাষ্ট্রে এফবিআই’র পরিচালক হচ্ছেন রিপাবলিকান

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এফবিআইয়ের নতুন পরিচালক হিসেবে রিপাবলিকান দলের একজনকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে বিচার বিভাগে দায়িত্ব পালন করেন।- খবর এএফপির জেমস কামি (৫২) বর্তমানে কলম্বিয়া ল স্কুলে শিক্ষকতা করছেন। তিনি রবার্ট মুলারের স্থলাভিষিক্ত হচ্ছেন। আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান হিসেবে আগামী সেপ্টেম্বর মাসে রবার্ট মুলারকে পদত্যাগ করতে হবে। প্রেসিডেন্টের এ মনোনয়নের ব্যাপারে ধারণা রয়েছে এমন দুই ব্যক্তির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর জানালেও হোয়াইট হাউস বুধবার রাতে এব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। বিশ্লেষকরা বলছেন, কামি রিপাবলিকান হওয়ায় এ পদে তাকে নিয়োগ দেয়া হবে দ্বিদলীয় রাজনীতির ক্ষেত্রে ডেমোক্রেটিক প্রেসিডেন্টের একটি আত্মঘাতী সিদ্ধান্ত। রিপাবলিকান দলের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট প্রতিনিধি পরিষদে ওবামার বিভিন্ন উদ্যোগ এমনিতেই ভেস্তে যেতে দেখা যাচ্ছে।