জন্মদিনে কুমার বিশ্বজিত্
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২০:৪০
এ দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিত্-এর আজ জন্মদিন। গত বছরের জন্মদিনটা একটু জাঁকজমকভাবে পালন করলেও এবারের জন্মদিনে তেমন কোনো আয়োজনই রাখেননি। এবার একেবারেই ঘরোয়াভাবে নিজের পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিনটি পালন করবেন বলে তিনি জানান। কুমার বিশ্বজিত্ বলেন, ‘গত বছর এই দিনে আমার স্ত্রী দেশের বাইরে থাকায় তার সঙ্গে আমার জন্মদিনটি পালন করা হয়নি। এবার পুরো পরিবার মিলে ঘরোয়াভাবে আনন্দ-আড্ডার মধ্যেই জন্মদিনটি কাটাব।’ সংগীতসংশ্লিষ্ট অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে কুমার বিশ্বজিত্ বলেন, ‘এ মাসেই শুরু করছি আমার ২৮তম একক অ্যালবামের কাজ। এই অ্যালবামের সবকটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ। এ ছাড়া আমার প্রকাশিত বাছাইকৃত চারটি অ্যালবাম থেকে কিছু গান বাছাই করেছি। ওই অ্যালবামের জনপ্রিয় হওয়া গানগুলোর উপর একটু কাজ করছি। ভাবছি খুব শিঘ্রই এই ৪০টি গান দিয়ে সাজানো এই চারটি অ্যালবাম একসাথেই বাজারে ছাড়ব।’