আবারও নাট্যকার হিসেবে নিয়মিত সাইফুল্লাহ মাহমুদ দুলাল
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২০:৪১
কবি, গীতিকার সাইফুল্লাহ মাহমুদ দুলাল দীর্ঘদিন পর আবার নাটক লিখতে শুরু করলেন। এরইমধ্যে তিনি বিটিভি, এসটিভি এবং বাংলা ভিশনের জন্য তিনটি খণ্ড নাটক শেষ করলেন। এখন শুরু করবেন ১৩ পর্বের একটি ধারাবাহিক। উল্লেখ্য, বিটিভির শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘দৃষ্টি ও সৃষ্টি’র উপস্থাপক দুলালের লেখা বেশকিছু গান ও নাটক বিপুল জনপ্রিয়তা পায়। বিভিন্ন মিডিয়ায় প্রচারিত নাটকসমূহ সাযযাদ আমিনের কথা, জাকির, সাদিকের জীবন ও সাহিত্য, বৃক্ষ বন্দনা, মুহম্মদ আলির চিঠি, ভালোবাসি ভালোবাসি, ওডারল্যান্ড, ইত্যাদি উল্লেখযোগ্য। ‘ও ও বাংলাদেশ, বাংলাদেশ’, ‘এ দেশ আমার মায়ের আরেক নাম’, ‘ঐ পতাকায় তাকিয়ে দেখি আমার মায়ের শ্যামলা মুখ’...সহ বেশ ক’টি জনপ্রিয় গানের রচয়িতা তিনি।
উল্লেখ্য, গত ৩০ মে ছিলো তার জন্মদিন। এ উপলক্ষে তার নিবাস কানাডার একাধিক সাংস্কৃতিক গোষ্ঠি আয়োজিত বর্ণিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দীর্ঘ বিরতির পর আবারও নাটকে নিয়মিত হওয়া প্রসঙ্গে দুলাল বলেন, ‘এটা আসলে দেশীয় চ্যানেলের চাহিদার কারণেই শুরু করতে হচ্ছে। এ ছাড়া নিজ থেকেও অনেকগুলো গল্প লেখা হয়েছিল। নতুন করে তাই আবারও শুরু করলাম। আশা করি দর্শকরা এই নাটকগুলো উপভোগ করবেন।