ভারতের অর্থনীতিতে এক দশকের মধ্যে সবচেয়ে মন্থর গতি
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২০:৪৪
২০১২-১৩ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি গত এক দশকের মধ্যে সর্ব নিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। ভারতের প্রবৃদ্ধি কমে যাওয়ার জন্য মূলত কারখানাজাত পণ্য উত্পাদন কমে যাওয়া এবং সেবা খাতকেই দায়ী করা হচ্ছে। পরিসংখ্যান মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্যে প্রবৃদ্ধির মন্থর গতির বিষয়টি স্পষ্ট বোঝা যায়। পরিসংখ্যানে দেখা যায়, অর্থ বছরের প্রথম তিন মাসে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৮ শতাংশ। তবে অর্থছরের শেষ নাগাদ তা ৫ শতাংশে পৌঁছায়। দুই বছর আগে ভারতের বাত্সরিক প্রবৃদ্ধি ৯ শতাংশ থাকলেও সম্প্রতি তা তলানিতে এসে দাঁড়িয়েছে। হঠাত্ করে প্রবৃদ্ধি কমে যাওয়ার জন্য মূলত উত্পাদন এবং সেবা খাতকেই দায়ি করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অভাবে বৈদেশিক বিনিয়োগ নিরুত্সাহিত হয়েছে। গত অর্থবছরে উত্পাদন খাতে মাত্র ২ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়।