ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

ঠাকুরগাঁওয়ে অন্য বছরের তুলনায় এবার কুমড়া চাষের ফলন ভালো হয়েছে। কম খরচে অধিক ফলন এবং লাভ বেশি হওয়ায় কৃষক কুমড়ার চাষ করছেন। নারীরাও বাড়ির আশ-পাশের খালি জায়গাতে কুমড়া চাষ করে সংসারের আর্থিক সফলতায় অবদান রাখছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় এবছর কুমড়ার চাষের পরিমাণ বেড়েছে। কৃষি বিভাগের মতে, জেলার ২ হাজার হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ করা হয়েছে। যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার থেকে ১৮শ’ মেট্রিক টন। বীজ বপনের ৪ মাসের মাথায় প্রতিটি গাছে ৪-৫টি করে ফল পাওয়া যাচ্ছে। তাতে লক্ষ্যমাত্রার চেয়ে উত্পাদন বেশি হয়েছে বলে কুমড়া চাষীরা জানিয়েছে। ৭ থেকে ৮ কেজি ওজনের প্রতিটি মিষ্টি কুমড়া তারা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করেছে। কোন কোনোটির ওজন হয়েছে ১৫ কেজি পর্যন্ত। কৃষক মাজেদুল ইসলাম জানান, এবার ভাল ফলন হয়েছে। কিন্তু দাম পাচ্ছে না কৃষক। জেলার বাইরের ব্যবসায়িদের চাহিদা আগের থেকে অনেকটা কমে গেছে।