কুলাউড়ায় দুটি ভাস্কর্য উদ্বোধন
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২০:৫৪
কুলাউড়া পৌরসভার প্রবেশ ও বহির্গমন পথে শুক্রবার সকালে দুটি দৃষ্টিনন্দন ভাস্কর্যের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ইস্ট কোস্ট গ্রুপের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে এই ভাস্কর্য দুটি নির্মাণ করা হয়। এ উপলক্ষে ঐ দিন পৌরসভার প্রবেশমুখে মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদের সভাপতিত্বে এবং ইকবাল আহমদ শামীমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কুলাউড়ার কৃতী সন্তান ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর শ্যামল সরকার ও পলাশ সাহা ভাস্কর্য দুটি নির্মাণ করেন।