সিলেট নগরীতে ২৪ ঘণ্টায় ১৯ লাখ টাকা ছিনতাই, ১ জন গুলিবিদ্ধ

সিলেট নগরীতে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে ৩টি ছিনতাইয়ের ঘটনায় নগরবাসী আতংকিত। রবিবার তিন ঘণ্টার ব্যবধানে দু‘টি ছিনতাই হয়েছে। পর পর তিনটি ছিনতাইয়ের ঘটনায় ১৯ লক্ষধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছিনতাইকারীর গুলিতে আহত এক ব্যবসায়ী ও একটি ব্যবসা প্রতিষ্ঠানের দু‘জন কর্মকর্তা ধারালো অস্ত্রের আঘাতে ওসমানী হাসপাতালে চিকিত্সাধীন আছেন। এদিকে গত শনিবার এয়ারপোর্ট রোডে দুপুরের পর ছিনতাইর ঘটনা ঘটে। রবিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সেন্টারের সামনে থেকে এক ব্যক্তির তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। তিনি বন্দরবাজার সাউথইস্ট ব্যাংক থেকে টাকা তুলে রিকশাযোগে ফিরছিলেন। উল্লেখ্য, এর আগের দিন শনিবার দুপুরে বিমান বন্দর সড়কে অটোরিকশার এক যাত্রীকে গুলি করে আহত করে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। আহত ব্যবসায়ী ওসমানী হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।