বাউফলের মৃিশল্প যাচ্ছে বিদেশে
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২০:৫৬
পটুয়াখালীর বাউফল উপজেলার মৃিশল্পীদের মাটির তৈরি বিভিন্ন সামগ্রীর বিদেশে বেশ চাহিদা রয়েছে। এখানকার মাটির তৈরি পণ্য সামগ্রী এখন বিদেশে পাঠানো হয়। কারণ এখানকার মৃিশল্পিরা তাদের মাটির তৈরি উত্পাদিত পণ্যের ধরন সম্পূর্ণ পাল্টে দিয়েছে। তারা পূর্বের ন্যায় হাড়ি, পাতিল, কলসি, থালা-বাসন তৈরি না করে বর্তমান যুগের রুচি ও চাহিদা অনুযায়ী ঘর ও ঘরের ড্রইং রুম সাজানোর জন্য সুন্দর ডিজাইনের সামগ্রী তৈরি করছে। ফলে তাদের দৃষ্টি নন্দন মাটির তৈরি বিলাস সামগ্রীর দিন দিন দেশ বিদেশে চাহিদা বেড়েছে। জানা যায়, তাদের উত্পাদিত পণ্যসামগ্রী ঢাকার আড়ং, হীট বাংলাদেশ, কোর দ্য টু ওয়ার্কস, ঢাকার হ্যান্ডিক্রাফটস এ সরবরাহ করা হয়। পরে বিদেশে রপ্তানি করা হয়। বিদেশে বাংলাদেশের মাটির তৈরি বিলাস সামগ্রীর প্রচুর চাহিদা। এক সময় পটুয়াখালীর বাউফলের মদনপুরা, বিলবিলাস, কনকদিয়া ও বগা এলাকায় মৃিশল্পের সাথে ৫ শতাধিক পরিবার জড়িত ছিল। মদনপুরার পালপাড়াকে দক্ষিণাঞ্চলের মৃিশল্পনগরী বলা হত। বর্তমানে এখানকার মৃিশল্প সামগ্রীর চাহিদা দেশ বিদেশে বেড়ে যাওয়ার সংবাদ কর্মসংস্থানের সুযোগ নিতে এ পেশা থেকে ছেড়ে যাওয়া বহু পাল পরিবার তাদের পূর্ব পুরুষের ঠিকানায় চলে এসেছে। শুধু তাই নয়, বিভিন্ন এনজিও আসে আর্থিক সহায়তা দিতে। এজিও স্পিড ট্রাস্ট ইতিমধ্যে মৃিশল্পের আধুনিকায়নের জন্য ১৮টি পটারি হুইল মেশিন বিতরণ করে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে ৩০০ জন পালকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলে।