ধামরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীর উপর হামলা

গত বৃহস্পতিবার ধামরাই উপজেলার ভালুম এ,আর খার হাই স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী কুল্লা গ্রামের সুলতান মিয়ার পুত্র মোঃ মামুন হোসেন ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বের হবার পর পরই মোঃ রুবেল এবং তার বন্ধু চাকল গ্রামের কবির দশ বার জন সঙ্গী নিয়ে মামুনের উপর হামলা করে। মামুন জানায়, হামলাকারীরা মামুনের পেট ও বুক লক্ষ্য করে চাকু ও ক্ষুর চালায়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার ডান হাতসহ শরীরে বিভিন্ন স্থানে জখম হয়। ঘটনার পর পরই মামুন রুবেলের চাচা মোঃ আলাউদ্দিনকেও সেখানে দেখতে পায় বলে জানায়। ডান হাতে আঘাতের কারণে পরীক্ষা দিতে পারবেনা বলে আশংকা করতে ছিল সে। সম্পত্তি নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটানো হয়েছে বলে মামুনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ধামরাই থানায় অভিযোগ দেয়া হয়েছে। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস,আই মাসুদুর রহমান জানান আসামী ধরার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।