হবিগঞ্জে স্ত্রী খুন

সদর উপজেলার ধল গ্রামে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রুমেলা খাতুন খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী শহীদ মিয়াকে আটক করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। জানা যায়, ধল গ্রামের শহীদ মিয়া একই এলাকার জনৈক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ প্রেমে বাধা দেন স্ত্রী রুমেলা আক্তার। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার ভোরে শহীদ মিয়া তার স্ত্রী রুমেলাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই রুমেলা মারা যান। সকাল ৭টায় ঘাতক শহীদ পালিয়ে যাওয়ার সময় লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রাম ভাটপাড়া সড়ক থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় পার্শ্ববর্তী একটি ডুবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরিটি উদ্ধার করা হয়।