মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত পাইলট ও কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য জানান।
তিনি জানান, একইসঙ্গে আহত যাত্রীদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদেরও ফিরিয়ে আনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি রাতে ঢাকায় ফিরবে।
আরো পড়ুন: ইফতারের সময় বাগদাদে আত্মঘাতী হামলা, নিহত ৮
উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। ছিটকে পড়ার পর বিমানটি তিন খণ্ড হয়ে যায়।
ইত্তেফাক/এমআই