মেহেরপুরে গণজাগরণ মঞ্চের প্রতিনিধি সভা
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:০২
গতকাল শুক্রবার “জাগরণের প্রদ্বীপ্ত আলোয় আঁধার কাটুক মাতৃভূমির” এই শ্লোগানে প্রজন্ম মুজিবনগরের উদ্যোগে গণজাগরণ মঞ্চের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রজন্ম মুজিবনগরের উদ্যোক্তা নিশান সাবেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় সদস্য বাপ্পা দীত্য বসু। বক্তব্য রাখেন অনলাইন এক্টিভিস্ট মাহামুদুল হক মুন্সি বাঁধন, মঞ্জুর রহমান মিন্টু।