আজ নগরকান্দা গণহত্যা দিবস

আজ পহেলা জুন ফরিদপুরের নগরকান্দার ইতিহাসে একটি ভয়ালতম দিন। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী উপজেলার কোদালিয়া গ্রামের নারী-পুরুষসহ ৩৮ জন নিরীহ মানুষকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। ধর্ষণ, লুটতরাজ, নির্যাতনসহ একের পর এক বাড়ী-ঘর জ্বালিয়ে দেয়। ১৯৭১ সালের ২৯ মে চাঁদহাট বাজারে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে পাক হানাদার বাহিনী আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধারা পাল্টা আক্রমণ চালিয়ে ঘোড়ামারার বিলের কাঁদা-পানির মধ্যে আটকিয়ে ৩২ জন পাক সেনাকে কুপিয়ে হত্যা করে। এরই প্রতিশোধ নিতে পহেলা জুন ফরিদপুর থেকে আরো পাক-হানাদার বাহিনী এলাকায় এসে ধর্ষণ, নির্যাতন, লুটতরাজ করে। নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে। সেই দিনই কোদালিয়া গ্রামের বাগানের মধ্যে পালিয়ে থাকা কয়েক গ্রামের নারী-পুরুষ, শিশুসহ ৩৮ জন নিরিহ মানুষকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে পাক সেনারা।