ভেড়ামারায় মোবাইলে
হত্যার হুমকি
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:০৩
ভেড়ামারা ও কুষ্টিয়ায় ২টি মোবাইল ফোনে একাধিক ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানাসহ একাধিক থানায় সাধারণ ডায়রি হয়েছে। সিরাজ উদ্দিন মালিথাসহ একাধিক ব্যক্তি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভেড়ামারা শহরের নওদাপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকার একাধিক সন্ত্রাসী গত ২দিন ধরে ২টি মোবাইল দিয়ে একাধিক ব্যক্তিকে হত্যার হুমকিসহ বিভিন্ন ভয়-ভীতি দেখাচ্ছে। হত্যার হুমকিদাতারা মোবাইল ফোনে কথা বলার পর সেই মোবাইল সেটটি বন্ধ করে রাখছে। হুমকি দেয়ার সময় পুনরায় মোবাইল ফোনটি চালু করছে।
তদন্তকারী কর্মকর্তা জানান, মোবাইল ফোনে হত্যার হুমকিদাতা সন্ত্রাসীদের ব্যাপারে প্রাথমিক ধারণা পাওয়া গেছে।