আজকের অনুষ্ঠান

শনিবার অ্যাডর্ন পাবলিকেশনঃ ১৩ দিনব্যাপী গ্রীষ্মের বই উত্সব, উদ্বোধন বিকাল ৪টায়, পাবলিক লাইব্রেরিতে। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১ঃ যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। চট্টগ্রাম সমিতি, ঢাকাঃ বৃত্তি প্রদান ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, বিকাল সাড়ে ৩টায়, ৩২ তোপখানা রোড চট্টগ্রাম ভবনে। ঢাকা আহছানিয়া মিশনঃ ‘তামাকের সকল প্রকার বিজ্ঞাপন ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ’—প্রতিপাদ্য নিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, ধানমন্ডির আহছানিয়া মিশন মিলনায়তনে। বই নিউজ ২৪ ডট কমঃ বই বিষয়ক ম্যাগাজিন কেমন হতে পারে, সে বিষয়ে আলোচনা সভা, বিকাল ৫টায়, আজিজ সুপার মার্কেটের ফ্লিমসেন্টারে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রঃ ‘শ্রম আইন বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ক আলোচনা সভা, বিকাল ৩টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা’র উদ্বোধন, সকাল ১০টায়, শেরেবাংলা নগরস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে।