আরিফুলের পক্ষে ৫০১
সদস্যের সম্মিলিত
নাগরিক জোট গঠন
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২২:১২
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় গণতান্ত্রিক জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সম্মিলিত নাগরিক জোট গঠন করা হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল আতাউর রহমান পীরকে আহবায়ক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীমকে সদস্য সচিব করে ৫০১ সদস্যবিশিষ্ট জোটের কমিটি গঠন করা হয়েছে। বৃহসপতিবার সন্ধ্যায় আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। নাগরিক জোটের ব্যানারেই আরিফ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাগরিক জোটের কমিটির অন্যতম সদস্যবৃন্দ হচ্ছেন- সাবেক পৌরসভার চেয়ারম্যান এডভোকেট আ.ফ.ম কামাল, সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ এ.এন.এম.মাহবুব আহমদ, সিলেট মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতিন, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ফারুক চৌধুরী, প্রকৌশলী আশফাক আহমদ, ড. সিদ্দিকুল ইসলাম, ড. সাজেদুল করিম, রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আহাদুস সামাদ, ড. আখতার উল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইসলাম, এডভোকেট আখতার হোসেন খান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য আবেদা চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আতাউর রহমান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ।